জয়পুরহাটে লাইনচ্যুত ট্রেন, ৫’ঘণ্টা পর স্বাভাবিক
জয়পুরহাট প্রতিনিধি : ০৮ সেপ্টেম্বর/জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ৫’ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধারের পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার রাত সাড়ে তিনটার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্ত:নগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি আক্কেলপুর স্টেশনের আগে ভদ্রকালি এলাকায় লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করলে ৫ ঘন্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেন তিনি।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































